চট্টগ্রামে জলজটের দুর্ভোগে নগরবাসী

রাজিব শর্মা,চট্টগ্রামঃ মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার রাত থেকে থেমে থেমে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর চারদিকে পানি আর পানি। এতে সড়কে গণপরিবহন চলাচল কমে গেছে। সৃষ্টি হয়েছে পরিবহন সংকট। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ।

সরেজমিন দেখা যায়, নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, হালিশহর, চান্দগাঁও এলাকায় হাঁটু পানি।

এদিকে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে গণপরিবহন চলাচল করতে পারছে না। ফলে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সহকারী আবহাওয়াবিদ মেঘনা তংচঙ্গা বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।