চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২ , আহত ২৩

মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রোববার (২ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকে রেলা চলাচল বন্ধ রয়েছে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।