চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানবোঝাই একটি চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পাইন্দং সিঅ্যান্ডবি মাঠের মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক ছাত্রী আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই শিক্ষার্থী হচ্ছে— মিশু আক্তার ও নিশা মনি। তারা দুজনেই স্থানীয় পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, রাস্তা পারাপারের সময় চাঁদের গাড়ির চাপায় দুই ছাত্রী নিহত হয়েছে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।