গ্রামবাসীর অর্থায়নে শেখ হাসিনার নির্বাচনী অফিস

প্রভাষ বালাঃ  কোটালীপাড়ায় গ্রামবাসীর অর্থায়নে শেখ হাসিনার নির্বাচনী অফিস।

গোপালগঞ্জ-৩ আসনে( কোটালীপাড়া-টুংগীপাড়া) সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় কোটালীপাড়া রামশীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের( মুশুরিয়া, শৌলদহ ও পহড়েরবাড়ী) গ্রামবাসীর থেকে স্বেচ্ছাপ্রনোদিত অর্থ সগ্রহ করে চলছে মুশুরিয়া বাজারে নির্বাচনী অফিস।

এ অফিস তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগ নেতা নৃপেন চন্দ্র বাড়ৈ, ইউপি সদস্য মনোরঞ্জন বালা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাসুদেব বৈষ্ণব।

তৃণমুল নেতাকর্মীদের সহযোগিতায় রয়েছে এলাকাবাসীর জন্য চা পানের ব্যবস্থা। এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে মুশুরিয়া ভোটকেন্দ্র থেকে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।