গৌরনদীর টরকী বন্দরে গন ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-২

গৌরনদীর টরকী বন্দরে গন ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: উত্তর বরিশালের সর্ববৃহত বানিজ্য বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরে ফিল্মি ষ্টাইলে গন ডাকাতির সাথে জড়িত সন্দেহে পুলিশ রোববার রাতে উপজেলার কসবা ও পার্শ্ববর্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলা থেকে আলী হোসেন (৪২) ও আরিফ সরদার (২৬) নামের আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

দুই ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, থানার এস.আই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টীম রোবরাব দিবাগত রাতে অভিযান চালিয়ে টরকী বন্দরের ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডাকাতদের পুরো দলটিকে পাকড়াওয়ের স্বার্থে পুলিশ এখনই ওই দুই ডাকাতের বিস্তারিত পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে চাচ্ছেন না। তবে গ্রেপ্তার হওয়া ওই দুই ডাকাতের মধ্যে আলী হোসেন (৪২) এর বাসস্থান রয়েছে ৩টি। যার সর্বশেষটি হল গৌরনদী উপজেলার টরকীর চর এলাকায়। আরিফ সরদার (২৬) এর বাড়ি গৌরনদী উপজেলার কসবা গ্রামে। গ্রেপ্তার হওয়া ওই দুই ডাকাতের ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ গতকাল সোমবার দুপুরে তাদেরকে বরিশাল আদালতে সোপর্দ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।