গৌরনদীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গৌরনদীতে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বরিশালের গৌরনদীতে আজ সকালে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান যায় গত ইং-১৬/০৬/২০২৩ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার তার অফিসে গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে সভা করে। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বের হয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্না কাজী কে অকথ্য ভাষায় গালিগাজ করে। মুক্তিযোদ্ধা নান্না কাজী মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন আকন কে গালিগাজ করতে নিষেধ করলে মেজবাহ উদ্দিন আকন ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা নান্না কাজীকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি মেরে এই বলে হুমকি প্রদান করে যে তোকে মুক্তিযোদ্ধা তালিকা হতে বাদ দেওয়ার ব্যবস্থা করছি।

সেই ঘটনার প্রেক্ষিতে আজ রবিবার ১৮/০৬/২০২৩ ইং তারিখ সকাল ১০ টায় গৌরনদী উপজেলা চত্বরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন আকন কর্তৃক বীরমুক্তিযোদ্ধা নান্না কাজী(৭৬) কে লাঞ্চিত করার প্রতিবাদে ২০০/২৫০ জন মুক্তিযোদ্ধা বিক্ষোভ সমাবেশ করেন ।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খন্দকার, বীর মুক্তিযুদ্ধ ইয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রাজা, মুক্তিযুদ্ধ সন্তান সংসদের বরিশাল জেলা শাখার যুগ্ন আহবায়ক উৎপল চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহিম, মুক্তিযোদ্ধার সন্তান নয়ন হাওলাদার প্রমুখ

মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিনের বিচারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করে স্থানীয় মুক্তিযোদ্ধারা । বীরমুক্তিযোদ্ধা নান্না কাজী অন্য মুক্তিযোদ্ধা কর্তৃক লাঞ্চিত হওয়ায় সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে মুক্তিযোদ্ধারা জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।