গৌরনদীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল শতাধিক রোগী

গৌরনদীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল শতাধিক রোগী

বরিশালের গৌরনদীতে অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মিনলায়তনে অনুষ্ঠিত এ ক্যাম্পে চিকিৎসা দেন ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ও সাভার সুপার মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব গাজী।

উপজেলার টরকী বাসস্ট্যান্ডস্থ খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের উদ্যোগে আয়োজিত এ ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহŸায়ক ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া।

পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের অনুষ্ঠানে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

উদ্বোধনী সভায় খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কাজী জুয়েল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ, রাজিব ইসলাম তারিম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।