গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থা’র কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থা’র কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা জনাব মোঃ নুরুজ্জামান কে পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলার আয়োজনে জাতীয় মহিলা সংস্থার উপজেলা কার্যালয়ে সংবর্ধনা অনষ্ঠানে গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,সমবায় অফিসার আফসানা শাখী, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুর রহমান (মবিন)। জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা মাঠ সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, সঞ্চয় কুমার ভদ্র, সদস্য শিরিন সাঈদ, রাবেয়া বশরী, মিনু বেগম, দর্জি প্রশিক্ষক কাকলি খানম, অফিস সহায়ক ফিরোজ খান সহ ৩০ জন দর্জি প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।ৃ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।