গৌরনদীতে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

গৌরনদীতে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদীঃ তৃতীয়দফার পৌর নির্বাচনে জেলার গৌরনদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তারা উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের সাথে স্ব স্ব দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একইদিন গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলমগীর হোসেন বেপারীর পুত্র মোঃ সুমন বেপারী পৌরসভার ৮নং ওয়ার্ডে, ৩নং ওয়ার্ডে মিন্টু সরদার, ৪নং ওয়ার্ডে মোঃ লুৎফর রহমান দ্বীপ,৫নং ওয়ার্ডে রেজাউল করিম টিটু,৬নং ওয়ার্ডে আতিকুর রহমান শামিম,৭নং ওয়ার্ডে আহাদ মিয়া রাসেল কাউন্সিলর প্রার্থী হিসেবে তার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।