লক্ষ্মীপুর সদরে ইউপি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের বাশুবাজার ঈদগাহ মাঠে এ সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক করিমুল হক কনকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জসীম উদ্দিন, সোহরাব হোসেন বিনু, এমরান হোসেন নান্নু, বাবুল মোল্লা। প্রধান বক্তা হিসাবে ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, বিশেষ বক্তা হৃদয় সাহা ও আব্দুর রাজ্জাক।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট বন্ধ হয়েছে। যারা ছাত্র, মাদক মুক্ত, যাদের কাছে ছাত্রলীগ নিরাপদ, যাকে কমিটির দায়িত্ব দিলে সংগঠনের মর্যাদা বাড়বে তাদেরকে আগামী দিনে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। অন্য কাউকে ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।