গোয়েন্দা নজরদারিতে রয়েছে ভোজ্যতেল

গোয়েন্দা নজরদারিতে রয়েছে ভোজ্যতেল

গোয়েন্দা নজরদারিতে রয়েছে ভোজ্যতেল এছাড়া বিদেশ থেকে আমদানি, দেশের ভেতর উৎপাদন ও সরবরাহ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি গোপনে অনুসন্ধান হচ্ছে অবৈধ মজুতের বিরুদ্ধে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ কার্যক্রম শুরু করেছে সরকার । জেলা পর্যায়ে সব ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে বাজার মনিটরিংয়ের।

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজারে পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এ নির্দেশ দেওয়া হয়। আর প্রধানমন্ত্রীর এ নির্দেশ এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে দেশের শীর্ষ পর্যায়ে ভোগ্যপণ্য ব্যবসায়ী ও উৎপাদনকারীদের কাছে। তাদের মন্ত্রণালয়ে ডেকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ভোজ্যতেল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে মধ্যস্বত্বভোগীরা কোন কোন পর্যায়ে গোপনে ভোজ্যতেল মজুত করছে।

আন্তর্জাতিক বাজারে যুদ্ধের প্রভাবে ভোজ্যতেলের দাম বাড়ছে। আগামীতে আরও বাড়বে তাই বেশি মুনাফার আশায় অবৈধ মজুত করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজেও সম্প্রতি দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদিকদের বলেছেন, ভোজ্যতেল অবৈধ মজুত করছে মধ্যস্বত্বভোগী পর্যায়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।