শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে দুই জুয়ারুকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। বুধবার দুপুরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়া সূত্র জানায়, কোদালপুল দীর্ঘদিন যাবত ইউনিয়নের সাবেক মেম্বার কা ন সরদার ও তার ছোট ভাই মিন্টু সরদার ভুলু সরদারকান্দি গ্রামে জুয়ার আসর বসিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এছাড়াও গবীর পরিবার ও ধনী পরিবারের সদস্যদের মধ্যে কেউ বাদ পড়ছে না তাদের হাত থেকে। জোড় পূর্বক অন্যায় ভাবে এলাকার অনেক পরিবারের সদস্যদের জুয়া খেলতে বাধ্য করে তারা।
থানা সূত্র জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে মিন্টু সরদার ও তার সহযোগী আনোয়ারকে আটক করে। আটককৃতরা ইউনিয়নের শুকুর সরদারের ছেলে মিন্টু সরদার ও সাইক্যা দাত্রা গ্রামের গফুর ভূইয়ার ছেলে আনোয়ার ভুইয়া।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ বিএম মেহেদী মাসুদ বলেন, বুধবার জুয়া খেলার সময় মিন্টু সরদার ও আনোয়ার ভুইয়াকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। গোসাইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



