গোলাপগঞ্জে এক মহিলাকে দুই ব্যক্তির স্ত্রী দাবি

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক মহিলাকে স্ত্রী দাবী করেছে দু’ব্যক্তি। এ নিয়ে

তাদের মধ্যে রাস্তায় টানাহেঁচড়ার ঘটনা  ঘটলে ১ জন আহত হয়েছেন বলেও জানা যায়। সোমবার দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদেপাশা ইউনিয়নের মীরের চক গ্রামের বিলাল আহমদের কন্যা রুমা বেগম (২০) এর গত এক বছর আগে বিয়ে হয় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মাইজগ্রামের মৃত শখাওত আলীর পুত্র আব্দুর রহিম (৪০) এর সাথে। প্রায় তিন মাস আগে আব্দুর রহিম তার স্ত্রীকে শ্বশুর বাড়ী রেখে যান। কিছু দিন পর স্ত্রীকে নিতে শ্বশুর বাড়ী এলে স্ত্রীকে সেখানে না পেয়ে তার শ্বাশুড়ীকে জিজ্ঞেস করলে রুমা তাদের এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গেছে বলে জানান তিনি। তখন তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার বিবাহিত স্ত্রী রুমা বেগমকে তার বাবা মা প্রথম বিয়ের কথা গোপণ করে  জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের এলেনজুরী গ্রামের খলিলুর রহমানের পুত্র জামিল আহমদ (২১) সাথে বিয়ে দিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে রুমার প্রথম স্বামী আব্দুর রহিম জানান, রুমা আমার বিবাহীতা স্ত্রী। প্রায় একবছর আগে আমার সাথে রুমার বিয়ে হয়। কিন্তু আমি এখনও আমার স্ত্রীকে তালাক দেইনি।রুমা এখনো আমার স্ত্রী।এদিকে রুমার অপর স্বামী জামিল আহমদ রুমাকে তার বিবাহীতা স্ত্রী বলে দাবী করে জানান শনিবার বিকালে আমার বাড়ি থেকে রুমার পিত্রালয়ে আমরা স্বামী স্ত্রী বেড়াতে আসি।দুই দিন সেখানে থেকে রুমাকে রেখে আমি বাড়িতে যাওয়ার জন্য ঢাকাদক্ষিণে আসলে হঠাৎ দেখতে পাই একজন লোক আমার পিছু পিছু হাটছে। একসময় ঢাকাদক্ষিণ বাজারে এসে আব্দুর রহিম আমাকে আক্রমন করে।এতে আমি আহত হই।

ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় লোকজন ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে ইউনিয়নে নিয়ে আসলে তখন তাদের অভিভাবকদের খবর দেয়া হয় এবং মোসলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।