মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল বেনাপোল (যশোর): শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার(৭ আগস্ট) ভোরে পরিত্যক্ত অবস্থায় গোগা সীমান্তে মাঠ থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুনজুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ রুপার একটি চালান গোগা সীমান্তের গাজিপাড়া মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এমন সংবাদের ভিত্তিতে গাজিপাড়া মাঠে অভিযান চালিয়ে ২৮ কেজি রুপা জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।


