× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

গৃহবধূর সাথে অশ্লীল ভিডিও ধারন করে ব্লাকমেইল, যুবক গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯

মোঃ ফরহাদ শেখ, রাজৈর, মাদারীপুর প্রতিনিধি:  কৌশলে সৌদি প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগে ভিত্তিতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের অবস্থিত তালুকদার ডিজিটাল প্লাজায় সৌদিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মোঃ মাহফুজুর রহমান ভূইয়া শিশির (৩০) কে আটক করেছে র‌্যাব -৮।
র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিষ্ণুদী নিবাসী উক্ত প্রবাসী দীর্ঘ ১০/১২ বছর যাবৎ সৌদিতে অবস্থান করায় মোবাইলে রং নাম্বারের সূত্র ধরে আনুমানিক ৮/৯ মাস পূর্বে উক্ত গৃহবধুর সাথে ব্রাহ্মনবাড়িয়ার অভিযুক্ত মোঃ মাহফুজুর রহমান ভূইয়া (শিশির) পরিচয় ঘটে।
এ পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে এবং এক পর্যায়ে উক্ত গৃহবধুকে জোর পূর্বক দৈহিক মিলনে বাধ্য করে। তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করে এবং উক্ত আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা দৈহিক মিলনে বাধ্য করে।
এ সংক্রান্তে উক্ত ভিকটিমের পরিবার আইনগত সহায়তা চেয়ে মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদেও ভিত্তিতে শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের অবস্থিত তালুকদার ডিজিটাল প্লাজায় সৌদিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ হতে অভিযুক্ত মোঃ মাহফুজুর রহমান ভূইয়া শিশির কে আটক করা হয়।
এ সময় অভিযুক্ত কাছ থেকে উক্ত আপত্তিকর ভিডিও সম্বলিত মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে। আটককৃত শিশির ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার উজানিসার গ্রামের মৃত আব্দুল আলীম ভূইয়া ছেলে আটককৃত আসামী মাহফুজুর রহমান ভূইয়াকে মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..