আগৈলঝাড়ায় নিখোঁজের ৮দিন পর গৃহবধুকে উদ্ধার করেছে র‌্যাব-৬

আগৈলঝাড়ায় নিখোঁজের ৮দিন পর গৃহবধুকে উদ্ধার করেছে র‌্যাব-৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের ৮দিন পর গৃহবধুকে উদ্ধার করেছে র‌্যাব-৬’র একটি দল।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের স্বরবাড়ি গ্রামের মৃত.গৌরাঙ্গ হালদারের মেয়ে মিতালীর ৮বছর পূর্বে বিয়ে হয় পাশ্ববর্তী রামশীল গ্রামের শচীন তালুকদায়ের ছেলে সুশীল তালুকদারের সাথে। তাদের ৫বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

গত ১৪আগষ্ট মিতালী স্বামীর বাড়ি থেকে পিতা বাড়ি আসার পরে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে ১৭আগষ্ট নিখোঁজ হন। নিখোজের পর মিতালীর স্বামী সুশীল তালুকদার আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেন, যার নং-৬৫৭।

ওই ডায়েরীর সূত্রে ধরে আগৈলঝাড়া থানার এসআই শাহাবুদ্দিন তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬’র এসআই বিশ্বজিৎসহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় রোববার রাতে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে মিতালীকে উদ্ধার করেছে। উদ্ধারে পরে ওই গৃহবধু মিতালীকে আজ সোমবার সকালে স্বামীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআই শাহাবুদ্দিন জানান, নিখোঁজের পরে গৃহবধুর স্বামী থানায় জিডি করেন।

ওই জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাব-৬’র একটি দল যৌতভাবে গৃহবধু মিতালীকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।