× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

গুলশানের রেস্তোরাঁ থেকে ২০ লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে গতকাল শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মিলিটারি অপারেশনস।

‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের এ অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সম্মিলিতভাবে তৎপরতা চালায়।

সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি হয়।

মিলিটারি অপারেশনসের পরিচালক নাঈম আশফাক চৌধুরী জানান, অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিন বিদেশি রয়েছেন। তাঁদের একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান। তিনি আরো জানান, অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। আহত হন  আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব নিরলসভাবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে। অতি দ্রুততার সঙ্গে এই অভিযান সফল করা হয়। এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনার জন্য এই অভিযান সফল হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হামলার বিষয়ে আরো জানানো হবে।

সংবাদ সম্মেলনের শেষে এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..