গুপ্তহত্যাকারীরা নির্বিচারে সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা করছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্তব্য করেছেন, গুপ্তহত্যাকারীরা নির্বিচারে সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা করছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায়  নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ভুল-ত্রুটি করলে তা সংশোধন করা যাবে। তবে জঙ্গিদের  এক চুল ছাড় দেওয়া হবে না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।