বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

গাজীপুরের আদালতে মাহফুজ আনাম

মানহানির মামলায় জামিন নিতে গাজীপুরের আদালতে হাজির হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

সোমবার (১৪ মার্চ) সকালে তিনি আদালতে হাজির হন।

গত ১৭ ফেব্রুয়ারি পাঁচ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান। মিথ্যা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

পরে আদালত মামলাটি আমলে নিলে আসামির প্রতি সমন জারি করায় সকালে আদালতে হাজির হন মাহফুজ আনাম।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।