বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক 

বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক 
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ৫শত গ্রাম গাঁজা সহ তরিকুল ইসলাম (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। আটক তরিকুল বেনাপোল পোর্ট থানার শাঁখারীপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।
ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস সংগীয় ফোর্সের সহায়তায় বেনাপোল থানার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে অভিযান চালিয়ে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য  ৪৫ হাজার  টাকা।  এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।