শার্শায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলা থেকে ৪ কেজি গাঁজাসহ মিজানুর রহমান মোড়ল (৪৫)  নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার সুবর্নখালী গ্রাম  থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক মিজানুর ঘিবা গ্রামের খলিল মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শার্শা থানার এসআই শেখ খায়রুল বাশার শার্শার সুবর্নখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  পাশে একটি ধানক্ষেত থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মিজানুরকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।