ডাসারে পুলিশের অভিযানে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডাসারে পুলিশের অভিযানে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরের ডাসারে মাদক  বিরোধী অভিযানকালে গাঁজাসহ নিতিশ বালা (৪০) নামে এক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর)  সকাল  ৮ টার দিকে  গোপন সংবাদের  ভিত্তিতে ডাসার থানার এস আই অখিল  সংঙ্গীয় ফোর্স নিয়ে নবগ্রাম ইউনিয়নে নিতিশ বালার বসত ঘরে  অভিযানকালে ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত আসামী উপজেলার নবগ্রামের নিরঞ্জন বালার ছেলে।তিনি এর আগেও মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য  আইনে ডাসার থানায় একটি মামলা রুজু করে আসামীকে  আদালতে প্রেরন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হাসানুজ্জামান। তিনি বলেন, আটকৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত  মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।