ভারত প্রতিনিধিঃ আজ ২৬ জানুয়ারি ২০২১। ভারতের ৭২ তম গণতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতের সংবিধান লাগু হয়েছিল। এরপর থেকে প্রতিবছরই ভারতে গণতন্ত্র দিবস পালন করা হয়।
গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার দিল্লীর রাজপথে সমারোহ আয়োজন করা হয়। অন্যদিকে, আজকের দিনেই দিল্লীতে কৃষি আইনের বিরুদ্ধে ট্র্যাক্টর প্যারেড করছে কৃষকরা।
দিল্লীর রাজপথে যখন উত্তর প্রদেশের ট্যাবলো প্রদর্শিত হয় তখন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সেই ট্যাবলোকে অভিবাদন জানান। উত্তর প্রদেশের ট্যাবলোতে অয্যোধ্যায় তৈরি হতে চলা রাম মন্দিরের প্রতিরুপ তুলে ধরা হয়েছিল। ট্যাবলোর থিম অয্যোধ্যা আর উত্তর প্রদেশের সংস্কৃতিক ঐতিহ্য নিয়ে করা হয়েছিল।
লাদাখের উঁচু পর্বতের শৃঙ্গে ভারতের নিয়োজিত ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরাও গণতন্ত্র দিবস পালন করেন আজ। ITBP এর জওয়ানরা লাদাখে ১৭ হাজার ফুট উচ্চতায় বরফে জমে যাওয়া ঝিলের উপর হাতে তিরঙ্গা নিয়ে মার্চ করে।
ITBP এর জওয়ানরা চীন লাগোয়া সীমান্তের সুরক্ষার জন্য খুবই দুর্গম সেনা পোস্টে মোতায়েন আছে। সেখানেও গণতন্ত্র দিবস পালিত হয় আজ। ITBP জওয়ানদের মধ্যে মহিলা জওয়ানরাও আছেন। হাড় কাঁপানো ঠাণ্ডায় মহিলা জওয়ানরাও গণতন্ত্র দিবস পালন করছে আজ। লাদাখের দুর্গম স্থানে তিরঙ্গা মার্চ করে ITBP এর জওয়ানরা।



