× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া ঢাকার পথে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র হজ পালন শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মদিনা আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের পথে রওনা দেন তিনি। আবুধাবিতে ৩ ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে নেতা-কর্মীরা বিমানবন্দরে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিদায় জানান। তারেক রহমানও মায়ের সঙ্গে হজ পালন শেষে পরিবার নিয়ে লন্ডনে ফিরে যাচ্ছেন।

খালেদা জিয়ার সঙ্গে তার সফরসঙ্গী হিসেবে যাওয়া উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগমও হজ শেষে দেশে ফিরছেন।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। এরই মধ্যে দলের কেন্দ্র থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিকেল ৩টার মধ্যে বিমানবন্দর এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি বাদশাহ সৌদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র হজ পালন করেন। গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে খালেদা জিয়া ও লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দায় যান।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি ওমরাহ পালন করেন।

তবে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..