একদিনে করোনায় আরও আক্রান্ত ৩৪১২ এবং মৃত্যু ৪৩

একদিনে করোনায় আরও আক্রান্ত ৩৪১২ এবং মৃত্যু ৪৩

দেশে গত ২৪ ঘণ্টায়  ৬৫ টি ল্যাবে ১৬২৯২ টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৩৪১২ জনের এবং সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে। গত ২৪ ঘন্টায় ৪৩ জন নিয়ে মোট মৃত্যু ১৫৪৫ জন।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৮৮০ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৬ হাজার ৬০৯ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৭৩০ জন। সুস্থ্য হয়েছে ৪৯ লাখ ৫৪ হাজার ৯১৮ জন। সারাবিশ্বে মৃত্যুর ৯ এবং সুস্থ্যতার হার ৯১ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।