একাধিকবার খালেদা জিয়ার মুক্তি চাইলেও সরকার সাড়া দেয়নি -ফখরুল

দি নিউজ ডেক্সঃ আমরা বারবার খালেদা জিয়ার মুক্তি চেয়েছি, জামিন চেয়েছি এবং মুক্তি দিয়ে উন্নত চিকিৎ​সার দাবি জানিয়েছি। কিন্তু সরকারের কাছ থেকে কোনো রকম সাড়া পাইনি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তাঁকে দুই বছর সাত দিন কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। তিনি বলেন, ‘আমরা বারবার তাঁর মুক্তি চেয়েছি, জামিন চেয়েছি এবং মুক্তি দিয়ে উন্নত চিকিৎ​সার দাবি জানিয়েছি। কিন্তু তাদের (সরকার) কাছ থেকে কোনো রকম সাড়া পাইনি।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছি​লের কর্মসূচি দিয়েছিল বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় বেলা দুইটায় নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। নেতারা অভিযোগ করেন, মিছিলে যোগ দিতে আসা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ অন্তত ২০ জনকে পুলিশ আটক করেছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার মনে করেছে এভাবে গ্রেপ্তার করে, নির্যাতন-নিপীড়ন চালিয়ে, গুম করে জনগণের প্রাণের দাবি খালেদা জিয়ার মুক্তির দাবিকে তারা দমিয়ে রাখবে। কিন্তু ইতিহাস প্রমাণ করে এভাবে দমননীতি দিয়ে জনগণের ন্যায্য দাবিকে কখনো দমন করা যায় না। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণের দাবিকে সম্মান করে মানবিক কারণে খালেদা জিয়াকে সরকার অবিলম্বে মুক্তি দেবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।