খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন মামলার আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শনিবার সকাল ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে একটি মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন মামলার আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ পালনের কর্মসূচী ঘোষণা দেয় বিএনপি। তারই অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।