খালেদা জিয়ার দুই মামলায় হাইকোর্টের আদেশ বহাল

মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরা পরোয়ানাসহ জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মাহবুব উদ্দিন খোকন জানান, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের আদেশ বহালই থাকলো।

এর আগে এই দুই মামলায় খালেদার যে আবেদন, তা নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

বিএনপি-জামায়াত জোট সরকার স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি হয়েছে এই অভিযোগে একটি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় ২০১৬ সালে আর একটি মামলা করা হয়। গত ২২ মে এই দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।