খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

বিশেষ প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা করে আটজন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এই জামিন আবেদন নামঞ্জুর করে দেন।মামলায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের তিন ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। তাদের মধ্যে তিনজন মারা যান। পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।