খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকা তার একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখের অপারেশন হয়। তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আব্দুস সাত্তারের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির খান আরো বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। অপারেশন শেষে ম্যাডাম ভাল আছেন।

গেলো ১৫ জুলাই লন্ডন যান বেগম খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি দুই ছেলের পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি । দলের নেতারা বলছেন, চেয়ারপারসনের এ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। লন্ডনে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক নানা বিষয়ে পরামর্শ করবেন। আন্দোলন ও নির্বাচন ইস্যুতে সিদ্ধান্ত হতে পারে শীর্ষ দুই নেতার আলোচনায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।