আগৈলঝাড়ায় ইউপি সদস্যকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এক ইউপি সদস্যকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.শামীম তালুকদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে ২০১৭সালের ২৭ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রী মামলা দায়ের করেন।

ওই মামলায় অভিযোগ পত্রে ইউপি সদস্য শামীম তালুকদারকে অভিযুক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালত আগৈলঝাড়া থানার অভিযোগপত্র আমলে নিয়েছেন।

এ কারনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপি সদস্য কর্তৃক সংঘটিত অপরাধ মুলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন আইন,২০০৯এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি সদস্য শামীম তালুকদারকে সামায়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।