মধুখালী প্রতিনিধিঃ “জনকল্যাণে পরিসংখ্যান” এর লক্ষকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মধুখালী উপজেলা অফিসের আয়োজনে মধুখালী উপজেলার আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নের সকল খানার আর্থ সামাজিক ও জনমিতিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্য ভান্ডার তৈরী করার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ প্রকল্পের উদ্যেগ্যে ৫ জন সুপারভাইজার ও ২৬ জন গণণাকারী সহ মোট ৩১ জন শিক্ষিত বেকার লোক নিয়ে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের শ্রেণিকক্ষে মঙ্গল, বুধ, বৃহঃবার সকাল ৯.০০ টা হইতে বিকাল ৫.০০ পর্যন্ত (০৯-০১-২০১৮ইং তারিখ হতে ১১-০১-২০১৮ইং তারিখ পর্যন্ত) ৩ দিন ব্যাপি এক প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্ভোধন করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা। প্রশিক্ষন দেন ঝিনাইদাহ পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার মোঃ আছাদুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রুহুল আমিন। প্রশিক্ষন শেষে আগামী ১৪ই জানুয়ারী হতে ২রা ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত খানা গণণা চলবে।



