বিরল (দিনাজপুর), ২৪ শ্রাবণ (৮ আগস্ট) : খেলাধুলা সুস্থ্য ও সুন্দর জাতি গঠনের মোক্ষম হাতিয়ার। এক সময় দেশে বছরব্যাপী খেলাধুলা হতো। আওয়ামী লীগ সরকারের সময় অন্যান্য ক্ষেত্রের ন্যায় ক্রীড়াক্ষেত্রেও অনেক উন্নতি হয়েছে। সারাদেশে বিভিন্ন ধরনের খেলাধুলা চলমান রয়েছে। বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলাস্থ বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু এবং বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ।
এবছর বিরল উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সুখদেবপুর প্রাথমিক বিদ্যালয়।
এর আগে প্রতিমন্ত্রী একই স্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বিরল উপজেলার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।





