২০১২ ও ২০১৬ সালে উইন্ডিজের বিশ্বকাপজয়ী দুই দলের সদস্য ছিলেন ব্র্যাভো। ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলে ১২৪৫ রান করেছেন এবয় বল হতে ৭৮ উইকেটও নিয়েছেন।
এক সাক্ষাতকারে ব্রাভো বলেন, ক্রিকেটকে বিদায় বলার সময় এসে গেছে। উইন্ডিজের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন হলেও ক্যারিয়ার ভালোই ছিল। ওয়েস্ট ইন্ডিজ দল ও ক্যারিবীয় জনগণের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে সমর্থন দিয়েছেন।
