ক্রাইস্টচার্চ হামলাকারী সন্ত্রাসী ব্রেনটনের বিরুদ্ধে ৫০ হত্যার অভিযোগ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি করে মুসল্লিদের হত্যাকারী, সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে মোট ৫০ দফা হত্যার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের দিনে তার বিরুদ্ধে এক দফা হত্যার অভিযোগ আনা হয়।

শুক্রবার যখন তাকে আদালতে উপস্থাপন করা হয় এদিন তার বিরুদ্ধে আরো ৪৯টি হত্যার অভিযোগ আনা হয়েছে। গত মাসে সে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর গুলি করে কমপক্ষে ৫০ জনকে হত্যা করে।

এর মধ্যে রয়েছেন কয়েকজন বাংলাদেশী। সেই হত্যাদৃশ্য সে সরাসরি সম্প্রচার করে ফেসবুকের মাধ্যমে। তার গুলিতে আহত হন অনেকে। ঘটনার অল্প সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে নিউজিল্যান্ডের পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।