× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

কোহলির ফিটনেস জোকোভিচের চেয়ে ভালো!

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

নোভাক জোকোভিচকে বলা হয় খেলার মাঠে ফিটনেসের রাজা—টেনিসের কোর্টে অবলীলায় ঘণ্টার পর ঘণ্টা প্রতিপক্ষকে চাপে রাখেন, কখনো–বা প্রতিপক্ষের চাপ সামলে ঘুরে দাঁড়ান। ম্যাচের দৈর্ঘ্য ​যত বাড়ে, জোকোভিচের দিকে পাল্লাও তত হেলে যায়। সেটা তাঁর অবিশ্বাস্য ফিটনেসের কারণেই। পঞ্চম সেটের শেষ গেমেও যেন জোকার জোকোভিচ এতটুকু ক্লান্ত নন!

খেলার দুনিয়ায় এই মুহূর্তে জোকোভিচই ফিটনেসের শেষ কথা—এটা মানেন অনেকেই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কন্ডিশনিং কোচ শংকর বসুর মতে, ট্রেনিং ও ফিটনেসের দৃষ্টিকোণ থেকে জোকোভিচকেও ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি!

কোহলির ফিটনেস নিয়েও কোনো সন্দেহ নেই। তিনি যেভাবে ব্যাটিংয়ের সময় এক রানকে দুই, দুইকে তিন বানান, প্রচণ্ড গরমেও যেভাবে ক্লান্তিহীনভাবে ব্যাট চালিয়ে যান, তাতে তাঁর ফিটনেস চোখ কপালে তুলে দেয়ই। তাই বলে জোকোভিচের চেয়েও তিনি এগিয়ে? শংকর বসু দাঁড় করিয়েছে অকাট্য যুক্তি। তা ছাড়া বেঙ্গালুরুর ফিটনেস ট্রেনার হিসেবে কোহলিকে তাঁর খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতাটাও ফেলে দেওয়ার নয় নিশ্চয়ই, ‘আমি ওকে সেই অনূর্ধ্ব-১৯ থেকে দেখছি।

সে আপাদমস্তক এক পেশাদার ক্রিকেটার। সে খাওয়া-ঘুমানো থেকে শুরু করে সব সময়ই ক্রিকেট নিয়ে ভাবে। ভাবে কীভাবে নিজের খেলার মানের উন্নতি করতে পারে। নিজের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আগেও ওকে বলতাম, তোমার লক্ষ্য হবে নোভাক জোকোভিচ। এখন তো মনে হয়, জোকোভিচেরই উচিত হবে কোহলিকে লক্ষ্য বানানো!’

প্রশংসায় উজ্জীবিত হন কোহলি। শংকর বসুর এই প্রশংসায় তিনি নিজের ফিটনেসকে কোন জায়গায় নিয়ে যেতে চাইবেন কে জানে! কোহলি তো এমনিতেই ক্রিকেটের সুপারম্যান!


এ ক্যটাগরির আরো খবর..