কোথাও কোনো যানজট নেই

বিশেষ প্রতিবেদকঃ মহাসড়কগুলোর কোথাও কোনো যানজট নেই। মানুষ নিরাপদেই বাড়ি ফিরছে। বললেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে মহাসড়ক পরিদর্শন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, উগ্রবাদ হামলা হবে না, তা উড়িয়ে দেওয়া যায় না। উগ্রবাদী হামলার আশঙ্কা থাকছে।

মন্ত্রী আরো বলেন, গতকালও রাজধানীর আজিমপুরে নারী উগ্রবাদীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। গত রমজানের ঈদে শোলাকিয়ায় হামলার চেষ্টা চালিয়েছে। এসব কারণে ঈদের জামাতে সম্ভাব্য জায়গায় সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।