কেন্দ্রীয় ঔষধাগারে দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশন

কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি কেনা ও বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসার কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শুরু হয়৷

কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করছেন দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল। দলের অন্য সদস্যরা হলেন দুদকের উপ-পরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আতাউর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।