ধামরাই সুয়াপুর কৃষ্ণমন্দিরে দূর্ধর্ষ ডাকাতি ও মুর্তি ভাংচুর

ধামরাই সুয়াপুর কৃষ্ণমন্দিরে দূর্ধর্ষ ডাকাতি ও মুর্তি ভাংচুর

স্টাফ রিপোর্টার:  রাজধানী ঢাকার সন্নিকটে একটি কৃষ্ণ মন্দিরে রাতের আঁধারে দূধর্ষ ডাকাতি করে দের লক্ষাধিক টাকার মালামাল লুট ও একটি মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে।

২ মার্চ সোমবার গভীর রাতে ঢাকা জেলার ধামরাই উপজেলার সুয়াপুর নান্নার রাস্তা সংলগ্ন সুয়াপুর বাজার হতে কয়েক শত গজ সামনে গোপাল সাধুর কৃষ্ণ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মন্দির উদ্ভোদনের পরেই মন্দিরের উপরে পিতলের একটি পতাকা চুরি হয়েছে। আবার আজকে গভীর রাতে মন্দিরের মেইন গেটের ও ভিতরের দরজার তালা ভেঙে ঠাকুরের গায়ে দেওয়া প্রায় ১০০ ভরির উপরে রুপাসহ প্রায় দের লক্ষ টাকার অধিক মালামাল লুটকরে নিয়ে যায়।

একটি রুপার কৃষ্ণনের বাসি সেই সাথে মন্দিরে থাকা আসবাবপত্র নিয়ে যায়। একটি ঠাকুর বাহিরে ফেলে ভেঙে ঘুরিয়ে দেয়

ঘটনা স্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও ধামরাই থানা অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এটি একটি দুঃখ জনক ঘটনা মন্দিরে ডাকাতি এটি মেনে নেওয়ার মত নয়। এই ঘটনা যেই করে থাক অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এ ব্যপারে মন্দিরের পুরোহিত নারায়ণ চক্র বর্ত্তী বাদি হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, সুয়াপুরে কৃষ্ণ মন্দিরে রাতের আঁধারে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনা স্থল পরিদর্শন করেছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।