× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগে সংযুক্ত আরব আমিরাতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০১৯

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে ফল ও সবজি আমদানি করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে আহ্বান জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল মিহিরের সম্মানে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে ১৮ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আহ্বান জানান প্রতিমন্ত্রী মরিয়ম মিহিরি। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বিনিযোগকারীদের সাথে এ বিষয়ে আলোচনার আয়োজন করা হবে বলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে কৃষি, পশুপালন, মৎস্য, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য উৎপাদন খাতে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। প্রতিমন্ত্রীদ্বয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ফেব্রুয়ারি মাসের সংযুক্ত আরব আমিরাত সফরকে একটি সফল সফর হিসেবে উল্লেখ করেন এবং স্বাক্ষরিত বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক সমঝোতা চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহবুবুজ্জামান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মুহাম্মদ সাঈদ হামিদ আল মেহেরি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..