কৃষিবিদ হরলাল মধুর মৃত্যুতে কৃষিমন্ত্রী ও সচিবের শোক

কৃষিবিদ হরলাল মধুর মৃত্যুতে কৃষিমন্ত্রী ও সচিবের শোক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হরলাল মধুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও কৃষিসচিব মো: মেসবাহুল ইসলাম।

আজ এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদ হরলাল মধু অত্যন্ত নিষ্ঠার সাথে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে গেছেন। করোনার ঝুঁকির মধ্যেও তিনি তাঁর দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। কৃষির উন্নয়নে তাঁর অবদান সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যুবরণ করেন।

মন্ত্রী ও সচিব তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।