কুড়িগ্রাম সীমান্তে ৫২ কেজি গাঁজা উদ্ধার

(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালায় বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৩ এর সাব পিলার ৬ এসের পাশ দিয়ে শনিবার গভীর রাতে ৮/৯ জন মাদক চোরাকারবারীরা গাঁজার পোটলা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি তাদেরকে ধাওয়া করলে তারা আবারও ভারতের দিকে চলে যায়। এসময় তারা গাঁজার পোটলা ফেলে পালিয়ে য়ায়।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।