কুড়িগ্রামে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে মূল বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সহ-সভাপতি বীথি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুব্রতা রায়সহ অন্যান্যরা।

জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশন এর বাৎসরিক অধিবেশন ২০২০ সালে অনুষ্ঠিত হবে। এসময় চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি পালিত হবে। নারী সম্মেলনে বাংলাদেশের বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালেচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ক সংলাপ বেঠকের জন্য এ সংবাদ সম্মেলন আহবান করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।