কুড়িগ্রামে মাদকবিরোধী পুলিশি অভিযান আটক – ৪ 

কুড়িগ্রামে মাদকবিরোধী পুলিশি অভিযান আটক – ৪ 
কুড়িগ্রাম প্রতিনিধি : জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নবিউল হাসানের নির্দেশে কাশিপুর ইউনিয়নের সরদারটারি এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ধনঞ্জয় চন্দ্র সেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের নরেণ চন্দ্র সেনের ছেলে।
অপর এক পুলিশি অভিযানে কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামারীতে গতকাল বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা হয়।
গোপন সংবাদর ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ  বিশেষ অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী  উপজেলা পরিষদের গেটের পার্শ্ববর্তী রাস্তা থেকে রাত সাড়ে নয় ঘটিকার সময় ২০ পিচ ইয়াবাসহ আব্দুস সালাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সালাম  উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোঃ সোহবার আলীর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি( তদন্ত) নবিউল হাসান ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ আতিয়ার রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একই রাতে নাগেশ্বরী থানা পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় পৃথক আর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটকের খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে কালিগন্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় নাগেশ্বরী কালিগন্জ গুচ্ছগ্রাম এলাকার খলিলুর রহমানের পুত্র মোঃ আজি রহমান (৪৫) ও ভবানন্দ কুঠি গ্রামের আঃ জলিলের পুত্র মোঃ খোরশেদ আলী দুই মাদক ব্যবসায়ী  কালিগন্জ এলাকায়  গাজা বেচাকেনার সময় ১৬ কেজি গাজা সহ পুলিশের হাতে আটক হয়। মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মোঃ রওশন কবীর বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলছে। গাজাসহ আটক দুই মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান,জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।মাদক ব্যবসায়ীরা যেই হোক,তাদের ছাড় নয়।করোনা মোকাবিলা সহ জেলায় মাদক নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।