কুড়িগ্রামে ট্রাকের চাপায় রিক্সা চালকের মৃত্যু

কুড়িগ্রামে ট্রাকের চাপায় রিক্সা চালকের মৃত্যু
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর  প্রতিনিধিঃ  কুড়িগ্রাম জেলা সদরের জিয়া বাজার রোডে ট্রাকের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা ৩০ মিনিটের  দিকে জিয়া বাজার রোডে  দ্রুতগামী ট্রাক রিক্সা চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রিক্সা চালকের মৃত্যু হয়।
জানা যায় নিহত রিক্সা চালক কুড়িগ্রাম  সদরের পাঁচগাছী ইউনিয়নের মৃত ইয়াজ উদ্দিনের পুত্র সাইফুল। রিক্সা নাম্বার বেলগাছা ইউনিয়ন, অটো রিক্সা লাইসেন্স নং ৯০১।
এ ব্যাপারে ওসি মাহফুজার রহমান বলেন, ট্রাকের কোন সন্ধান পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।