× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২৫ লাখ টাকার মালামাল

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী, গোডাউনসহ আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব পাশের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ব্যবসায়ী সেকেন্দার আলী ব্যাপারির ভাড়া দেয়া বাসায় আগুন লেগে সেখানে থাকা কুমিল্লা বেকারির ফ্যাক্টরী, মেসার্স শিশির ট্রেডার্সের গোডাউন ও সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলামের ভাড়া নেওয়া ৪টি সহ ৮ টি কক্ষ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ‘মাগরিবের নামাজের পরেই পাশের দোকানের লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এগিয়ে আসেন এলাকাবাসী। মূহর্তেই আগুন বাসাটির চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

মেসার্স শিশির ট্রেডার্স এর মালিক মোঃ শিশির বলেন তার গোডাউনে বিভিন্ন কম্পানির কনজুমার প্রোডাক্ট আইটেমের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে পুড়ে যাওয়া কুমিল্লা বেকারির সত্বাধিকারি দীন মোহাম্মদ জানান, তার গোডাউনে থাকা সয়াবিন তেল, চিনি, ময়দা, ঘি, পলিথিন, বেকিং পাউডারসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..