মাদারীপুর প্রতিনিধি।।
কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচন প্রমান করল যে শেখ হাসিনার অধিনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। একমাত্র শেখ হাসিনাই পারে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে। সেই নির্বাচন করবে বাংলাদেশের নির্বাচন কমিশনার। মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি ইটখোলা জামিয়া খাতুন জামে মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান
তিনি আর ও বলেন বিএনপি হলো জঙ্গির সঙ্গি। বিএনপির মতো মাগুরার নির্বাচন, মিরপুরের নির্বাচনের মধ্যে দিয়ে যে দৃষ্ঠান্ত তারা স্থাপন করেছিলেন, ভোট পিটিয়ে নেওয়া, কারচুপি করা, মানুষকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া, যে অত্যাচার নির্যাতন করে মানুষের পায়ের রগ কেটে দেওয়া, প্রিজাইডিং অফিসার হত্যা করা এই যে কালচার সৃষ্ঠি করেছিল বিএনপি সে তার হাত থেকে মানুষকে আমরা মুক্ত করছি এবং আগামীতে ইনশআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে এবং নৌকা প্রতিকে মানুষ ভোট দেবে আগামীতে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে।
উক্ত অনুষ্ঠানে ধুরাইল ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও মে র অতিথিবৃন্দ।
কুমিল্লার সিটি নির্বাচন প্রমাণ করল শেখ হাসিনার অধিনেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব- মাদারীপুরে নৌমন্ত্রী
এ বিভাগের আরো সংবাদ


