জেনে নেই কীভাবে স্বামীকে খুশি রাখা যায়

জেনে নেই কীভাবে স্বামীকে খুশি রাখা যায়

এমন নারী  খুব কমই আছেন যিনি স্বামীকে ভালো রাখতে চান না। দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাঁটি হলেও সব স্ত্রীই চান স্বামীকে সুখে রাখতে। কিন্তু ভালো রাখার সূত্রটি হয়তো খুঁজে পান না। জেনে নেই কীভাবে স্বামীকে খুশি রাখা যায়-

১. প্রত্যেক মানুষেই একান্ত বন্ধুর সঙ্গ কামনা করে। তাই বাড়িতে স্বামীর বন্ধুবান্ধব এলে বা তাদের সঙ্গে যতো সময়েই কাটান না কেন কখনও অভিযোগ করবেন না। বরং স্বামীর বন্ধু ও তাদের পরিবারকে আপন করে নিন। বন্ধুত্ব করে ফেলুন স্বামীর বন্ধুদের স্ত্রীদের সঙ্গে।

২. সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন। হাসিখুশি থাকুন। কাজের পর বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে স্বামীরও ভালো লাগবে। তবে না সংসার সুখে-শান্তিতে থাকবে।

 ৩. স্বামীর শখকে নিজের শখ করে নিন। সেটা যাই হোক না কেন। এতে করে আপনার প্রতি স্বামীর ভালোবাসা অনেক বেড়ে যাবে।

৪.  আপনি সব ধরনের রান্না না পারলেও ছুটির দিনে এমন কিছু রান্না করুন যাতে করে আপনার স্বামী অবাক হয়ে যায়। কারণ বউয়ের রান্নার প্রশংসা করেন না এমন স্বামী খুব কমই আছেন।

৫. স্বামী কোনও ধরনের ভুল সিদ্ধান্ত নিলে তাকে বোঝানোর চেষ্টা করুন। তবে তার মতামতকে গুরুত্ব দিন। গুরুতর কোনও বিষয় না হলে স্বামীর মতামতের বিরোধিতা করবেন না।

৬. মাঝরাত্তিরে স্বামীর ফোনে কল এলেও কিছু জিজ্ঞাসা করবেন না। যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন। স্বামী লুকিয়ে প্রেম করলেও চেঁচামেচি করে কোনও লাভ নেই। মাঝখান থেকে নিজের আত্মসম্মান খোয়াবেন। বরং স্বামীর সঙ্গে আচরণ করুন। আরও ভালোবাসুন। এতেও না ফিরলে দুজনে মিলে শান্তভাবে সিদ্ধান্ত নিন কী করবেন।

৭. প্রত্যেক স্বামীই তার স্ত্রী সৌন্দর্য নিয়ে গর্ব করে। তাই নিজেকে সবসময় আকর্ষণীয় রাখুন। এজন্য যে পার্লারে যেতে হবে এমন কোনও কথা নেই। বাড়িতেই নিয়মিত টোটকা ব্যবহার করুন। আর সবসময় পরিচ্ছন্ন, প্রিম অ্যান্ড প্রপার থাকুন। স্বামী হুট করে কফি খেতে যাওয়া বা সিনেমা দেখার প্ল্যান করলে যাতে বেরিয়ে পড়তে পারেন।

৮. বিছানায় স্বামীকে যথাসম্ভব খুশি রাখুন। নিজের ইনহিবিশন থেকে বেরিয়ে আসুন।  সময়ের সঙ্গে সঙ্গে যৌনতার ধরনধারণও পাল্টে গিয়েছে। সেসব বিষয়ে জানুন। বিশেষ করে ওরাল সেক্স, রোল প্লে ইত্যাদি প্রয়োগ করুন। যে স্বামী বিছানায় তৃপ্ত থাকেন তিনি দাম্পত্য অটুট রাখতে চান।

৯. দাসীর মনোভাব নিয়ে নয় অন্তর থেকে স্বামীর সেবাযত্ন করুন। কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ।

১০. দাম্পত্য জীবনে সবচে বড় ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে মিথ্যা কথা। তাই স্বামীকে কখনও মিথ্যা বলবেন না। আর এমন কিছু করবেন না যা স্বামীকে বলতে পারবেন না।

১১.স্বামীকে চুম্বন করুন। প্রাণের স্বামীকে বশ করার আরো একটা উপায় হচ্ছে নিজ ইচ্ছায় তাকে চুম্বন করা। যে স্ত্রী ভালো কিসার, স্বামীর হৃদয়ে তার জয় জয়কার। কেননা, স্বামী মনে করে ভালো চুম্বন খাওয়াটা হল হটনেসের প্রতীক। যতবেশি হট, ততবেশি হিট। যতবেশি হিট, ততবেশি ওয়েট ।

১২.মাঝরাতে তলব করুন। ও গো ওঠো না, এই “ওঠো না” বাথরুমে যাওয়ার সময় ভয় পেয়ে “ওঠো না” নয় । এই ওঠো না সেই ওঠো না, যার জন্য অনেকগুলি রজনী না ঘুমিয়ে কাটিয়েছে আপনার স্বামী। এই ওঠো না উত্তাপের ওঠো না। মোদ্দা কথা হল, স্বামীকে গভীর রাতে ঘুম থেকে তুলে যৌনতা ভরা প্রেমে আলিঙ্গন করা। এতে প্রাণের পুরুষটি বুঝবেন আপনার মিলিত হওয়ার স্বাদ তার চেয়ে কোনও অংশে কম নয়। হলফ করে বলতে পারি, ঘুম-ফুম শিকেয় তুলে তিনিও জেগে উঠবেন নতুন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।