আরিফ মোল্ল্যা ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। গত ৩ ফেব্রয়ারী রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, আ’লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী বর্তমান (ভারপ্রাপ্ত) মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, এমপি আনোয়ারুল আজিম আনারের সেজো ভাই (স্বতন্ত্র) এনামুল হক ইমান ও সাবেক মেয়র যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু (স্বতন্ত্র)।
ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফশিল অনুয়ায়ী রোববার বেলা সাড়ে ১১ টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সস্পন্ন করা হয়। যাচাই বাছাইয়ে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে । তিনি আরো জানান, আগামী ১০ ফেব্রয়ারী প্রত্যাহার, ১১ ফেব্রয়ারী প্রতিক বরাদ্ধ ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।




