কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি কাদের সম্পাদক ঠান্ডু

কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি কাদের সম্পাদক ঠান্ডু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ বাসটার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারন সম্পাদক পদে মো. ঠান্ডু মিয়া, সহ-সাধারন সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধাক্ষ্য পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অলোক বিশ^াস পান ৫২ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক পদে জুয়েল হাওলাদার, দপ্তর সম্পাদক পদে আশিশ চক্রবর্তী উজ্জল, কার্য-নির্বাহি সদস্য পদে শাহাবুদ্দিন ও আব্দুল আলিম।

ইউনিয়নের মোট ভোটার ১২২ জন। মঙ্গলবারের ভোটে ১৮ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১২ সালে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নামে রেজিষ্ট্রেশন করা হয়। ইউনিয়নের এটি প্রথম উৎসবমুখর ভোট। ভোট দিতে পেরে শ্রমিকরা আনন্দিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।